জরুরী বার্তা | www.joruribarta.com
Admin
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
আপডেট: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:
মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উত্তর বাখরের কান্দি গ্রামে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উন্মোচনে ইতিমধ্যে জোর তৎপরতা শুরু করেছে থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাখরেরকান্দি গ্রামের নির্জন এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। মুহূর্তে এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে খবর পেয়ে শিবচর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জন্য নিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পরপরই শিবচর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহত নারীর বয়স আনুমানিক ২০ বছর হবে এবং মৃত্যুর সম্ভাব্য কারণ এখনো জানা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, 'নিহতের পরিচয় শনাক্তের জন্য পাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়ার মাধ্যমে পরিচয় বের করার চেষ্টা চলছে। এটি কোনো হত্যাকাণ্ড কি না, কিংবা এর পেছনে কী কারণ থাকতে পারে—তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team